শিরোনাম
down of head

দুই মাসে ৫৮৭ টন সরিষা আমদানি

দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি হচ্ছে। এবারই প্রথম আমদানি শুরু করে দেশের সরিষা মিলগুলো। গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৫৮৭ টন সরিষা আমদানি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ভোজ্যতেল উৎপাদনে আমদানীকৃত সরিষা ব্যবহার করা হবে। বাজারে মূল্যবৃদ্ধি ও তেলের সংকট মোকাবেলায় এটি ভূমিকা রাখবে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে চলতি বছরের ১৪ মার্চ প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আসছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে। রাজস্থানের মারুতি উদ্যোগ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব সরিষা সরবরাহ করছে। প্রতি টন সরিষা ১ হাজার ৫০ ডলার থেকে শুরু করে ১ হাজার ৮০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

সরিষা আমদানিকারকের মনোনীত সিআ্য্যন্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু বলেন, বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। দেশে সয়াবিন তেলের ঊর্ধ্বমুখী দামের কারণে সরিষা তেলের চাহিদা বেড়েছে। কিন্তু পর্যাপ্ত সরিষা না থাকায় এবং দাম বেশি হওয়ায় আমদানি করতে হচ্ছে। যতদিন পর্যন্ত দেশের বাজারে চাহিদা থাকবে, ততদিন আমদানি অব্যাহত রাখা হবে।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে সম্প্রতি ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। তবে এ সরিষা আমদানিতে কোনো শুল্ক নেই।

সম্পর্কিত খবর