শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। মূলত ডলারের দরপতনে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ছে। এটি ডলারে লেনদেন হওয়া স্বর্ণের মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে। যদিও ঊর্ধ্বমুখী মার্কিন ট্রেজারি ইল্ড মূল্যবৃদ্ধির মাত্রাকে সীমিত রেখেছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৮৪৮ ডলার ৯৬ সেন্টে লেনদেন হয়েছে। দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। কার্যদিবসের শুরুর দিকে প্রতি আউন্সের দাম ১ হাজার ৮৫৩ ডলার ৫৫ সেন্ট পর্যন্ত উঠেছিল, যা ১২ মে এর পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যবান ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৭ ডলার ৯০ সেন্টে।

চলতি সপ্তাহে নিম্নমুখী হতে শুরু করে ডলারের দাম। প্রায় দুই মাসের মধ্যে মুদ্রাটির প্রথম সাপ্তাহিক দরপতন ঘটল। আর ডলারের দরপতন মানেই বৈশ্বিক ক্রেতাদের কাছে মূল্যবান ধাতুটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে ওঠা।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্বর্ণের বৈশ্বিক চাহিদা বেড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। চাহিদা প্রবৃদ্ধিতে সর্বাধিক অবদান রেখেছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস (ইটিএফএস)। তবে সাধারণ গ্রাহক, স্বর্ণালঙ্কার, বার ও কয়েনে চাহিদা কমেছে। ঊর্ধ্বমুখী চাহিদার প্রভাব ধাতুটির দাম রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।

সম্পর্কিত খবর