দেড় ঘণ্টায় ৫৫% সিকিউরিটিজের দর কমেছে
দেশের পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতেই অস্থিরতা দেখা দিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। বেলা ১০ টা ৩০ মিনিটের দিকে হারানো পয়েন্ট সংশোধন হলেও ১১টা পর্যন্ত সূচকটি প্রায় ৮০ পয়েন্ট হারায়। সর্বশেষ ১১ টা ৩০ মিনিট পর্যন্ত সূচকটি ২৬ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান নিয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ১৫ পয়েন্ট কমে ২ হাজার ৩২২ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির বা ৩৩ দশমিক ১৫ শতাংশ, কমেছে ২০৫টির বা ৫৫ দশমিক শূন্য ৮ শতাংশ, আর অপরিবর্তিত ছিল ৪৪টি বা ১১ দশমিক ৭৬ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৫৫ কোটি ৪৫ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।



