শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর দায়ে একজন গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন সময় পোস্ট করে গুজব ছড়ানোর দায়ে মো. মহবুবুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাধারণ ডায়েরির ভিত্তিতে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে প্রথমবারের মতো অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হলো।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গতকাল এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করবেন বলেও জানান তিনি।

জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর মো. মাহবুবুর রহমান ‘শেয়ার বাজার ২০২১’ নামক ফেসবুক পেজে পোস্ট দেন ‘যে যা পারেন সেল দিয়ে বের হয়ে যান। ইনডেক্স ৫৬০০ পর্যন্ত পড়বে…প্যানিক নয় বাস্তবতা!’ বিএসইসির সোস্যাল মিডিয়া মনিটরিং সেলের পর্যবেক্ষণে দেখা যায়, তিনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ারবাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন। সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজার কারসাজি করাই এসব গুজবের উদ্দেশ্য।

এর পরিপেক্ষিতে গত বছরের ২৩ ডিসেম্বর মো. মাহবুুবুর রহমানের বিরুদ্ধে শেয়ার বাংলা নগর থানায় বিএসইসির পক্ষে কমিশনের উপপরিচালক মুন্সী মো. এনামুল হক একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, মো. মাহবুবুর রহমান বর্তমানে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

সম্পর্কিত খবর