শিরোনাম
icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
down of head

আকাশে ওড়ার ১৫ মিনিটের মাথায় নভোএয়ারের জরুরি অবতরণ

ঢাকা থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় আবারো ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে নভোএয়ারের একটি ফ্লাইট। ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।

বুধবার (১৮ মে) সকাল ৯টায় নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট তা জরুরি অবতরণ করান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নভোএয়ারের ভিকিউ-৯২৫ ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হওয়ার পরপরই পাইলট ইঞ্জিনে ত্রুটি দেখতে পান। পরে তিনি ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সব প্রস্তুতি নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। আলহামদুলিল্লাহ্‌ ফ্লাইটের সব আরোহী নিরাপদ ও অক্ষত রয়েছেন।

নভোএয়ার জানায়, ফ্লাইটের সব যাত্রীদের আমাদের অন্য আরেকটি এয়ারক্রাফটে কক্সবাজার পাঠানো হয়েছে। এছাড়াও জরুরি অবতরণ করা ফ্লাইটটি মেরামতের পর আজই তার নির্দিষ্ট শিডিউল ফ্লাইট পরিচালনা করবে।

ফ্লাইটের এক যাত্রী জানান, সকাল ৯টার ফ্লাইটটি আকাশে ওড়ার পর থেকেই অস্বাভাবিকভাবে ঝাঁকি হচ্ছিল। ক্রুদের একজন জানালেন ডান দিকের ইঞ্জিন ঠিকমতো কাজ করছিল না, একারণে তারা জরুরি অবতরণ করবে। যাই হোক পরে নিরাপদে আমরা অবতরণ করি। ফ্লাইটের ক্যাপ্টেন অত্যন্ত দক্ষ ছিলেন।

সম্পর্কিত খবর