শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

পুঁজিবাজারে ভয়াবহ পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ মে) ভয়াবহ দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন বাজারে শেয়ার বিক্রির চাপে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে সূচক কমেছে ১৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৮৪ পয়েন্ট। এই দরপতনের মধ্যে দিয়ে দুই মাস আগের জায়গায় ফিরে গেছে পুঁজিবাজার।

বর্তমানে ডিএসইর সূচক আবারও সাড়ে ৬ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। এর আগে চলতি বছরের ৮ মার্চ ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৭৪ পয়েন্টে। সোমবার ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩০ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট, শ্রীলঙ্কার অর্থনীতি দেউলিয়া ঘোষণার পাশাপাশি প্রশান্ত কুমার (পি কে) হালদার ধরা পড়ায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। পিকে হালদার গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে পুঁজিবাজারে জড়িতরা ভয় ও আতঙ্কে রয়েছেন। তাদের অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ১৪১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৭টির।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ২১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ১ হাজার ২১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৩৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৪ পয়েন্টে। এ বাজারে ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬৭টির, আর অপরিবর্তিত রয়েছে ১০টির।

সম্পর্কিত খবর