শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

বাজেটে ভোজ্যতেল-গম বড় ইস্যু হয়ে দাঁড়াবে: মন্ত্রী

আসন্ন বাজেটে ভোজ্যতেল ও গম বড় ইস্যু হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (১৬ মে) নগরীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাজেট নিয়ে আলোচনার সময় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

আসন্ন বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সয়াবিন তেল বাইরে থেকে নিয়ে আসতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোজ্যতেল। কারণ ভোজ্যতেল যারা আমদানি করে ক্রমান্বয়ে তারা সরে যাচ্ছে। বিশ্বব্যাপী একটা ঝামেলা চলছে। তেল খাবারের একটা বড় চ্যালেঞ্জ হবে। এটা মোকাবিলা করার জন্য আমাদের অর্থমন্ত্রী ভূমিকা রাখবেন। বাজেটেও বিষয়টি উঠে আসবে।

তিনি আরও বলেন, গম আমাদের দ্বিতীয় খাবার। চালের পরই গমের অবস্থান। দিন দিন দেশে গমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। গম আমরা উৎপাদনও করি, তবে যথেষ্ট নয়। সর্বশেষ মূল উৎস ছিল ভারত, তারাও রপ্তানি বন্ধ করেছে। তবে এটা সাময়িক হলে ভালো। কিন্তু দীর্ঘস্থায়ী হলে সমস্যা হবে। আমাদের কাছে ইউক্রেন ও রাশিয়া গম বিক্রি করতো। কিন্তু তারা আজকে নিজেরাই সমস্যায়। কানাডা ও অস্ট্রেলিয়ায় থেকে গম আমদানির বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখবে। এই বাজেটে ভোজ্যতেল ও গম বড় ইস্যু হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, চলমান অনেকগুলো মেগা প্রকল্প আছে। কিছু প্রকল্পের কাজ শেষ হয় হয় অবস্থা। এগুলো পুরোপুরি শেষ করার জন্য বাজেটে ভূমিকা নেওয়া হবে। এসব প্রকল্পে পর্যাপ্ত অক্সিজেন বা টাকা দিতে হবে। পদ্মাসেতু, মেট্রোরেল, টানেল এই বছরেই উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি একটা বড় সমস্যা। বাজেটে মূল্যস্ফীতি ধরে রাখার বিষয়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যাতে করে সাধারণ মানুষ মূল্যস্ফীতির কারণে কষ্ট না পান।

সম্পর্কিত খবর