শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

পি কে হালদারসহ ছয়জনকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ

ভারতে গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ছয়জনকে বাংলাদেশে হস্তান্তর করার অনুরোধ করেছে ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অব বাংলাদেশ। ইন্টারপোল এনসিবি অব ইন্ডিয়ার কাছে পাঠানো এক ইমেইলের মাধ্যমে এনসিবি অব বাংলাদেশ এ অনুরোধ করেছে।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সচিব বলেন, ‘যেহেতু পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাই তাকে বাংলাদেশে হস্তান্তর করার অনুরোধ জানিয়ে ভারতের ইন্টারপোল এনসিবিকে ইমেইল পাঠিয়েছে বাংলাদেশের ইন্টারপোল এনসিবি।’ গ্রেপ্তার ৬ জনকে ভারতে থেকে বাংলাদেশে আনতে দুদকও কিছু ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদক সচিব।

‘তাদের হস্তান্তরের বিষয়ে দুদক ভারতের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেবে’, যোগ করেন তিনি।

২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত চলাকালে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে সহায়তা চায় দুদক। এরপর পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে আদালতে পিটিশন করা হয়। পরবর্তীতে আদালত তাকে গ্রেপ্তারে পরোয়ানা দেন।

হাতের ছাপ ও গুরুত্বপূর্ণ তথ্যসহ সেই গ্রেপ্তারি পরোয়ানা ২০২১ সালে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। পরে ২০২১ সালের জানুয়ারিতে ইন্টারপোল রেড নোটিশ দেয়। দুদক সচিব মো. মাহবুবুর রহমান বলেন, ‘পি কে হালদারের অবস্থান জানতে ইন্টারপোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে দুদক।’

সম্পর্কিত খবর