শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টুকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (১৫ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলা সদরের জালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরুল হক ভুট্টু ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিচার শেষ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ একরাম বাহিনীর লোকজন গতিরোধ করে নূরুল হক ভুট্টুর উপর হামলা করে। হামলাকারীরা তাকে উপর্যুপরি কোপায়। এক পর্যায়ে তার ডান পা কুপিয় বিচ্ছিন্ন করে ফেলে। সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনার পথে মারা যান নূরুল হক ভুট্টু।

ভুট্টুর জেঠাতো ভাই ইউপি মেম্বার এনামুল হক জানান, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে তাকে (এনাম) না পেয়ে চাচাতো ভাই নুরুল হক ভুট্টুকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নুরুল হক ভুট্টু (২৬) ও একরামের মধ্যে দীর্ঘদিন ধরে মাদকের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। এই বিরোধের জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার পর আজ (১৫ মে) নুরুল হক ভুট্টু বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ একরাম ও তার সহযোগীরা ভুট্টুর গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

 

সম্পর্কিত খবর