শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

গুরুতর অসুস্থ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ। এমন দাবিই করেছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিলি।

তিনি বলেছেন, এটি নিশ্চিত না তার কি রোগ হয়েছে। এটা কি আরোগ্য যোগ্য নাকি গুরুতর বা অন্য কিছু।

অন্যদিকে পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে ধনকুবেরকে বলতে শোনা যায়, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পুতিন গুরুতর অসুস্থ।

যুক্তরাষ্ট্রের ইউএস ম্যাগাজিন নিউজ লাইনসের হাতে অডিওটি এসেছে। সেই অডিওতে একজন পশ্চিমা ব্যবসায়ীর কাছে রুশ ধনকুবের বলেন, বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ মূহুর্তে পুতিনের ব্লাড ক্যান্সারের একটি অপারেশন হয়েছে।

সেই ধনকুবেরকে আরও বলতে শোনা যায়, আমি পুতিনের মরণ প্রত্যাশা করি। যে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ইউক্রেনের অর্থনীতি ও অন্য অর্থনীতি, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সমস্যা হলো তার মাথা নিয়ে। একজন উন্মাদ পুরো বিশ্বকে টালমাটাল করে দিতে পারে।

এদিকে ৯ মে রাশিয়ার বিজয় দিবসে পুতিনকে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাদের পাশে আটোসাটো হয়ে হাত গুটিয়ে বসে আছেন তিনি।

পুতিনকে এমন অবস্থায় দেখে অনেকে সন্দেহ করেন হয়ত রুশ প্রেসিডেন্ট সত্যি সত্যিই অসুস্থ।

 

সম্পর্কিত খবর