শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

আয় বাড়লেও মুনাফা কমেছে সিটি ব্যাংকের

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত পরিচালন আয় বেড়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির আয় বেড়েছে ৬ শতাংশ। তবে এ সময়ে পরিচালন ব্যয়, প্রভিশন ও কর বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৫ শতাংশ। সিটি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৬ শতাংশ। টাকার অংকে যা ৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংকটির পরিচালন ব্যয় ছিল ২৮২ কোটি টাকা। সেখানে এ প্রান্তিকে পরিচালন ব্যয় হয়েছে ৩০৯ কোটি টাকা। পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ও কর বাবদ ব্যাংকের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে আয় বাড়লেও সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮৮ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ১০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৬০ লাখ টাকার মতো।

সম্পর্কিত খবর