শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

প্রথম প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের। গতকাল প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের মোট সমন্বিত পরিচালন আয় হয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ১২০ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির পরিচালন আয় কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ বা ৬ কোটি ৩০ লাখ।

অন্যদিকে প্রথম প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৮০ লাখ টাকার মতো বা ৩ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা ৮২ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। পাশাপাশি সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর