শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দেশের সব নদ-নদীর পানি বাড়ছে, সিলেটে বন্যার আশঙ্কা

বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীতে পানি বাড়ছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে দ্রুত পানি বাড়ায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, সিলেটে সুরমা নদীর একটি পয়েন্টে (কানাইঘাট স্টেশনে) পানি বিপৎসীমা অতিক্রম করায় ইতিমধ্যে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সুনামগঞ্জের কয়েকটি স্থানেও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সেখানেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বাপাউবো আরও জানিয়েছে, মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোতে পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু ও খোয়াই নদীর পানি কিছু পয়েন্টে দ্রুত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া, উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধির ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত ৩ দিনে বৃষ্টিপাত হয়েছে মোট ৩২৬ দশমিক ৮ মিলিমিটার। এর মধ্যে গত ১০ মে সকাল ৬টা থেকে ১১ মে সকাল ৬টা পর্যন্ত ১১৯ মিলিমিটার, ১১ মে সকাল ৬টা থেকে ১২ মে সকাল ৬টা পর্যন্ত ৭৮ দশমিক ৮ মিলিমিটার, ১২ মে সকাল ৬টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত ৬১ মিলিমিটার এবং ১৩ মে সকাল ৬টা থেকে ১৩মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত খবর