শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাত্রি দাস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন সহ দেশব্যাপী বিরোধী দলের নেতা কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ছেটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,যুবদল নেতা মোঃ আনোয়ার পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, ভোট চোর শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি এই ব্যর্থ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

সম্পর্কিত খবর