শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মাঝারি মাত্রার উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কার্যালয় আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে—করোনায় আক্রান্ত জেসিন্ডা আগামী সোমবার পার্লামেন্টে তাঁর সরকারের কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। তবে, ‘যুক্তরাষ্ট্রে তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি কোভিডে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। আজ শনিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি সঙ্গনিরোধে ছিলেন বলে বিবৃতিতে বলা হয়।

করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত সঙ্গবিচ্ছিন্ন থাকতে হবে।

এদিকে, জেসিন্ডা আরডার্ন আজ শনিবার এক বিবৃতিতে জানান, তাঁর মেয়েরও গত বুধবার কোভিড শনাক্ত হয়েছিল।

জেসিন্ডা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে লিখেছিন, ‘সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত আমি আমার পরিবারের বাকি সদস্যদের মতো কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি।’

সম্পর্কিত খবর