শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করল ভারত

সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করল ভারত। শুক্রবার রাতে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় ভারত সরকার। আজ শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে ইতোমধ্যে ইস্যু করা লেটার্স অব ক্রেডিটের (এলসি) আওতায় গমের চালানগুলোকে ছাড়ের অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য রফতানিকারক দেশ ভারত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর খাদ্যশস্য খাতে সৃষ্ট শূন্যতা পূরণে অনেকেই ভারতের ওপরই নির্ভর করতে শুরু করেছিল। এই সুযোগে ভারতও চেয়েছিল গম রফতানি করে বিশ্ব বাজারে নিজের নাম প্রতিষ্ঠা করতে। তবে এরই মাঝে দেশটিতে তলানিতে গিয়ে ঠেকে গম উৎপাদন। ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। পিটিআই সূত্রে খবর, অবিলম্বে আজ শনিবার থেকেই গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছিল। এর কারণে ভারতে গমের উৎপাদন হ্রাস পায়। এর জেরে গমের দাম রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে গমের দাম ৬.৯৫% বেড়েছে। এরপরই শঙ্কা তৈরি হয়েছিল, ভারতকে আগামী দিনে গম রফতানি বন্ধ করতে হতে পারে। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এখন থেকে আর গম রফতানি করা যাবে না।
সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ৮০ কোটি ভারতীয়র ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণের জন্য সরকারের নূন্যতম ৩০.৫ মিলিয়ন টন গম প্রয়োজন। তার পাশাপাশি অন্যান্য কল্যাণ প্রকল্পের জন্য গম লাগবে দেশটির। এই পরিস্থিতিতে গম রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বে গমের চাহিদা বেড়েছে। মূলত রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ দুই গম রফতানিকারক দেশ। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। আবার ইউক্রেনে যুদ্ধ চলায় গম রফতানি করতে পারছে না সেই দেশ। এই পরিস্থিতিতে ভারত শূন্য স্থান পূরণের লক্ষ্যে নেমেছিল। ভারত ২০২২-২৩ সালে রেকর্ড ১০ মিলিয়ন টন গম রফতানির লক্ষ্য নির্ধারণ করে। গম রফতানি বাড়ানোর চেষ্টায় ভারতের কেন্দ্রীয় সরকার মরক্কো, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, আলজেরিয়া এবং লেবাননে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছিল বৃহস্পতিবারই। তবে আপাতত ‘গম কূটনীতি’ জারি থাকলেও তা রফতানি বন্ধ থাকছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, ইন্ডিয়া ডটকম আল-জাজিরা

সম্পর্কিত খবর