শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় ওই ক্যাম্পের ব্লক-ডি/৪-এ এই ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিদগ্ধদের নাম জানা যায়নি।

১৪-আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, আজ বৃহস্পতিবার সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে। এ সময় চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। পরে গ্যাস সিলিন্ডার চালু রেখেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এতে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

তিনি আরও জানান, এ ঘটনার সময় নুরুল আলমের পরিবারের সদস্যরা রান্নাঘরে উপস্থিত ছিল। এতে পরিবারের ৫ সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর