শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

চিরকুট লিখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

‘চোরাবালির মতো হতাশা বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই’ লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

নিহত সাদিয়া তাবাসসুম রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুব রশিদ ফারুকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দেন সাদিয়া। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত্যুর আগে সাদিয়া তার বাবার ডায়েরিতে লিখে গেছেন ‘চোরাবালির মতো ডিপ্রেশন বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার উপ-পরিদর্শক মাইনুল রেজা জানান, মাঝে বেশ কিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। যে কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণে সাদিয়া আত্মহত্যা করতে পারেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটা খুব হতাশাজনক আমাদের একজন শিক্ষার্থী এভাবে মারা যাবে, আমরা ভাবতেও পারিনি। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

সম্পর্কিত খবর