শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

এপ্রিলে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল রফতানি ইরাকের

গত মাসে ইরাক প্রায় ১০ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলার। সম্প্রতি দেশটির জ্বালানি তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এপ্রিলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য ছিল ১০৪ ডলার ৯ সেন্ট।

বিবৃতি আরো বলা হয়, মোট রফতানির ৯ কোটি ৮১ লাখ ব্যারেল দক্ষিণ ইরাক থেকে বসরা বন্দরের মাধ্যমে রফতানি করা হয়। ২৯ লাখ ৯০ হাজার ব্যারেল রফতানি করা হয় কিরকুক প্রদেশ থেকে। এসব তেল টার্কিশ বন্দর ছায়হান ব্যবহার করে রফতানি করা হয়েছে।

রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই লাফিয়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক দাম। এ পরিস্থিতিতে লাভবান হচ্ছে ইরাক ও অন্যান্য জ্বালানি তেল রফতানিকারক দেশ।

ইরাকের অর্থনীতি অপরিশোধিত জ্বালানি তেল রফতানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট জাতীয় আয়ের ৯০ শতাংশই আসে জ্বালানি তেল রফতানি থেকে।

সম্পর্কিত খবর