শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ভোজ্যতেলের শুল্ক কমানোর পরিকল্পনা করছে ভারত

একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি বন্ধের ঘোষণা ভোজ্যতেলের বাজারকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে গিয়েছে। এ পরিস্থিতিতে ভোজ্যতেলের আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। উদ্দেশ্য আকাশচুম্বী দামে লাগাম টেনে ধরা। দেশটির খাতসংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। দেশটি অপরিশোধিত পাম অয়েল আমদানিতে কৃষি অবকাঠামো ও উন্নয়ন শুল্ক কমানোর কথা ভাবছে। তবে পরিবর্তিত শুল্কহার এখনো নির্ধারণ করা হয়নি।

তথ্য বলছে, নির্দিষ্ট কিছু পণ্যের ওপর প্রাথমিক শুল্কের বাইরে অতিরিক্ত শুল্ক দিতে হয় দেশটির আমদানিকারকদের। কৃষি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এসব শুল্কের মাধ্যমে। এরই মধ্যে ভারত সরকার অপরিশোধিত পাম অয়েল আমদানিতে প্রাথমিক শুল্ক উঠিয়ে নিয়েছে।

তবে শুল্ক কমানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটির অর্থ মন্ত্রণালয়। কৃষি ও খাদ্যমন্ত্রীও এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানাননি।

ভোজ্যতেলের মোট চাহিদার ৬০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করে ভারত। ফলে সরবরাহ সংকটের উদ্বেগে পাম অয়েল ও সয়াবিন তেলের দাম হু হু করে বাড়তে থাকায় বিপাকে পড়েছে দেশটি। দুই বছর ধরেই ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুুখী। চলতি বছর রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে পড়ে। কারণ ইউক্রেন বিশ্বের শীর্ষ সূর্যমুখী তেল রফতানিকারক। যুদ্ধের প্রভাবে দেশটির রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

অন্যদিকে গত ২৮ এপ্রিল থেকে পাম অয়েল রফতানি বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। উদ্দেশ্য স্থানীয় বাজারে পাম অয়েলের দাম নিয়ন্ত্রণ এবং উৎপাদন শিল্পের সমৃদ্ধি সাধন।

ভারত আগে থেকেই মূল্য নিয়ন্ত্রণের জোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশটি এর আগেও পাম অয়েল, সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক কমিয়েছে। কৃত্রিম সংকট এড়াতে মজুদ সীমিত করেছে।

 

সম্পর্কিত খবর