শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

ভিন্নমত দমনে আ’লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে: ফখরুল

ভিন্নমত দমনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ওপর হামলা মানে স্থায়ী কমিটির ওপর হামলা এবং দলের ওপর হামলা। এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

রোববার (৮ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার (৭ মে) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে আবারও কুক্ষিগত করার জন্য এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এমনকি তারা ভিন্ন দল, ভিন্নমত দমন করার জন্য চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এর মধ্য দিয়ে তারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়।

আওয়ামী লীগ কথা দিয়ে তা রাখে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা যেসব কথা বলে সেসব কথা কোনোদিন রাখে না। এটা হচ্ছে তাদের চরিত্র।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি অমানবিক এবং এর মূল কারণ হচ্ছে সরকার অমানবিক-দুর্নীতিবাজ। সরকার জনগণের ওপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে, এক লাফে ৩৮ টাকা দাম বাড়ানো হয়েছে। টিসিবি ১১০ টাকায় বিক্রি করলেও খোলাবাজারে ২২০ টাকায় পাওয়া যাচ্ছে না।

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা আগেও বলেছি আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যোগ করেন মির্জা ফখরুল।

সম্পর্কিত খবর