শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে যায়।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট এম এ জি হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশের একটি দল। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের এক সদস্য নিহত হন। আহত অপর দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সম্পর্কিত খবর