প্রথম ঘণ্টায় ৫৮% সিকিউরিটিজের দর বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে সূচকের পতন হলেও নতুন সপ্তাহের প্রথম দিনে ঘুরে গেছে চিত্র। আজ রোববার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে অংশ নেয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে কিছুটা কমলেও প্রথম ঘণ্টা শেষে সূচকটি ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়ায়। সূচকটি গত বৃহস্পতিবার লেনদেন শেষে ৬ হাজার ৬৪৩ পয়েন্টে ছিল।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১টা পর্যন্ত দশমিক ১ পয়েন্ট কমে ২ হাজার ৪৫৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির বা ৫৮ দশমিক ৪৪ শতাংশ, অন্যদিকে কমেছে ৯১টির বা ২৪ দশমিক ৪০ শতাংশ আর অপরিবর্তিত ছিল ৫৪টি বা ১৪ দশমিক ৪৮ শতাংশ সিকিউরিটিজের বাজারমূল্য। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৮৫ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর