শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ফের বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের আগ্রহের কমতি নেই। শবনমের নতুন করে ঘর বাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয় অভিনেত্রীর মুখ থেকে এর সত্যাসত্য জানতে তার ভক্তরা মুখিয়ে রয়েছে।

তবে এ বিষয়ে খুবই সতর্ক ও কৌশলী অবস্থানে শবনম। প্রথমবার বিচ্ছেদ হওয়ার পর মিডিয়ায় ফলাও সংবাদ প্রকাশ ও সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া আসার পর এই অভিনেত্রী চান না তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিমাত্রায় আগ্রহ দেখানো হোক।

দুই মাস আগে ঘরোয়া আয়োজনে প্রেমিক জাহিন রহমানের সঙ্গে শবনম গাঁটছড়া বেঁধেছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্টোরিতে জাহিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। এ নিয়ে অনেকে ধরে নিয়েছেন শবনম বিয়েটা সেরে ফেলেছেন। তার ঘনিষ্ট সূত্রও একই তথ্য জানিয়েছে।

তবে বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কিছুই করেননি কৌশলী শবনম। শুক্রবার বিয়ের খবর প্রকাশে আসার পর শনিবার একটি বিবৃতি দিয়েছেন ‘দেবী’ চলচ্চিত্রের এ অভিনেত্রী। তবে তাতে বিয়ের সত্যাসত্য নিশ্চিত করেননি ফারিয়া।

শবনম ফারিয়া বলেছেন, এখন যদি বিয়ে হয়ে না থাকে এই সংবাদ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। আর যদি বিয়ে হয়েই থাকে তাহলে তো হলোই; আর কোনো মন্তব্যেরও দরকার নাই।

তিনি আরও বলেন, আমার যখন সময় আসবে, আমি নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি, করব। কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করব না।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। সেই সংসার বেশি দিন টিকেনি। গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

 

 

সম্পর্কিত খবর