শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে সোনিয়া নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শাহিন মিয়া ও শ্বশুর আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাফরনগর গ্রামের মাধবপুর মহল্লার ফারুক আহমেদ তার ভাগ্নে শাহিনের সঙ্গে মেয়ে সোনিয়াকে বিয়ে দেন। শাহিন পার্শ্ববর্তী গ্রাম ভবানীপুর আদুর বাড়ির আবু বক্করের ছেলে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ সৃষ্টি হয়। ফলে সোনিয়া বেশকিছু দিন বাবার বাড়িতেই ছিল। ঈদের কয়েক দিন আগে স্বামীর বাড়িতে যায়।

নিহত সোনিয়া বাবা ফারুক আহমেদ জানান, দুবায় ফেরত শাহিন বিয়ের কিছু দিন পর থেকেই আবার বিদেশ যাবার কথা বলে সোনিয়াকে টাকা নিতে চাপ দেয়। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিয়ের আগে যৌতুক হিসেবে কিছু দেওয়া-নেয়ার কথা না থাকলেও অবশেষে গেল ৩ মাস আগে শাহিনকে দেড় লাখ টাকা দেওয়া হয়। এরপরও স্বামীর সংসারে সোনিয়া সুখী হয়নি। ফলে বেশকিছু দিন বাড়িতে ছিল সোনিয়া। গেল কয়েকদিন আগে আত্মীয়-স্বজনের আবদারে শেষবারের মতো সোনিয়াকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। কে? জানতো, এ যাওয়াই সোনিয়ার শেষ যাওয়া। সোনিয়া আর বাবার বাড়িতে ফিরে আসবে না।

নিহতের বাবা ফারুক আহমেদের দাবি, সোনিয়ার স্বামী শাহিন তার মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এ ঘটনার তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, নিহতের বাবা ফারুক আহমেদ বাদী হয়ে স্বামী ও শ্বশুরসহ তিন জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ফলে আটক হওয়া অভিযুক্ত স্বামী শাহিন ও শ্বশুর আবু বক্করকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর