শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আল্লাহর ঘর সরকারের কাছে জিম্মি: রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, হুসাইন মুহম্মদ এরশাদ বলতেন আল্লাহর ঘর থেকে পয়সা নিয়ে দল ও দেশ চলতে পারে না। অর্থাৎ মসজিদ থকে বিদ্যুৎ ও পানির বিল নিয়ে দল বা দেশ চালানো যায় না। মাদ্রাসার পয়সা দিয়ে কখনো দল ও দেশ চলতে পারে না।

তিনি বলেন, আজ কোথায় গেল সেই মসজিদ ও মন্দিরের ট্যাক্স, কোথায় গেল বিদ্যুৎ ও পানির বিল। সব মানুষ ও আল্লাহর ঘর সরকারে কাছে জিম্মি। এসব কথা বললে দল ও দলের বাইরে থেকে আমার বিরোধিতা করা হয়। আমি ব্যথিত হই। শনিবার এশিয়ার সর্ববৃহৎ শপিংমল রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে জাতীয় পার্টির ঢাকা জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হলে নিজের মধ্যে একতা থাকতে হবে উল্লেখ করে রাঙ্গা বলেন, দলকে সুসংগঠিত করতে হলে নিজেদের মধ্যে একতা থাকতে হবে। নিজেদের মাঝে একতা থাকলে আমি বিশ্বাস করি জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে।

তিনি বলেন, আমাদের সম্পদ একতা। আমরা তা রাখতে চাই। দলকে সুসংগঠিত করতে হলে নিজেদের মধ্যে সুসংগঠিত থাকতে হবে। ঢাকার প্রত্যেকটি উপজেলার সঙ্গে সমন্বয় থাকতে হবে। আমি মনে করি এই কাউন্সিল আমাদের ঢাকা জেলাকে এগিয়ে নিয়ে যাবে। দলকে শক্তিশালী করবে। এছাড়া আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য এই কাউন্সিল থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা যদি সুসংগঠিত হতে চাই তবে আমাদের একটা ছাতার নিচে আসতে হবে। আমরা আওয়ামী লীগের মতো মানুষের চামড়া নিয়ে মানুষের সম্পদ লুটপাট করে রাজনীতি করি না।

রংপুরের ওপরে ভরসা আমরা ভাঙতে দেব না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সারা বাংলাদেশ দখল করতে পারে কিন্তু আমরা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে রংপুর দখল করতে দেব না ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর