শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১৯৭১ নিয়ে পাকিস্তানি গবেষকের বই

 

আনাম জাকারিয়া দক্ষিণ এশিয়ায় সামাজিক ও রাজনৈতিক ইতিহাস গবেষণায় গুরুত্বপূর্ণ একটি নাম। কানাডায় উচ্চশিক্ষা গ্রহণকারী পাকিস্তানি এই তরুণ গবেষক দেশভাগের ৭০ বছর পর কয়েক প্রজন্মের অনুভূতি নিয়ে প্রকাশ করেছিলেন সাড়া জাগানো গ্রন্থ ‘ফুটপ্রিন্টস অব পার্টিশন’। এবার তিনি প্রকাশ করেছেন ১৯৭১ সালের ঘটনাপ্রবাহের ভিত্তিতে রচিত একটি গ্রন্থ, যা প্রকাশ পাচ্ছে বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে।

‘১৯৭১: অ্যা পিপলস হিস্টি ফ্রম বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া’ নামের বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে শুক্রবার (২৯ নভেম্বর) থেকে। বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন।

গ্রন্থ প্রকাশের খবর ইসলামাবাদ থেকে আনাম জাকারিয়া আমাকে জানান। আনাম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসবাস করেন এবং সেখানে শিক্ষকতা ও গবেষণা পেশায় যুক্ত আছেন।

তিনি জানান, ‘ইতিহাসের পথ ধরে বইটিতে বর্তমানের কিছু প্রসঙ্গও উত্থাপিত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশকে আবর্তিত মূল ঘটনাপ্রবাহে দক্ষিণ এশীয় প্রভাব ও প্রতিক্রিয়া স্থান পেয়েছে এতে।

বইটি নিয়ে গবেষণাকালে আনাম জাকারিয়া বাংলাদেশেও এসেছিলেন। ঢাকা, খুলনাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি তথ্য সংগ্রহ ও সাক্ষাতকার গ্রহণের জন্য সরেজমিনে কাজ করেন। সে সময় আমার সঙ্গে তার একাধিক বার আলাপ হয়েছে। আনাম চেষ্টা করছিলেন, ১৯৭১ সাল নিয়ে ইতিহাসের এমন কিছু তথ্য খুঁজে বের করতে, যা ইতিহাসের বইগুলোতে নেই বা এড়িয়ে যাওয়া হয়েছে।

আনাম জাকারিয়া দক্ষিণ এশিয়া উপমহাদেশের রাজনৈতিক ক্ষত ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোকে পুনঃমূল্যায়নের কাজ করছেন। তিনি চেষ্টা করছেন পুরনো ও রক্তক্ষয়ী ঘটনাকে বর্তমান প্রজন্মের চোখে ও সাম্প্রতিক বাস্তবতায় কেমন ভাবে দেখা হচ্ছে, সেটা ফুটিয়ে তুলতে। ১৯৭১ নিয়ে প্রকাশিত গ্রন্থেও তেমন প্রচেষ্টা তিনি নিয়েছেন, যা প্রচলিত ধারণা, ইতিহাসচর্চা ও ডিসকোর্সে ভিন্নতর মাত্রা সংযোজন করবে।

সম্পর্কিত খবর