শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলি

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের লিভ শহর পরিদর্শনে গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

স্থানীয় সময় শনিবার এই পরিদর্শনে তিনি একটি বেকারি এবং রেলওয়ে স্টেশনে যান; যেখানে রাশিয়ার আগ্রাসনে বাস্তুচ্যুত হয়ে অনেক লোক আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ প্রতিনিধি জোলি (৪৬) বলেন, যুদ্ধের কারণে গত দুই মাসে ১ কোটি ২৭ লাখ মানুষ গৃহ ছেড়ে পালিয়েছেন।

হলিউডের এই অভিনেত্রী স্টেশনে বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারা তাকে জানিয়েছেন যে, ডিউটিরত একজন মনোরোগ বিশেষজ্ঞ দিনে অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলেন। স্টেশনে আশ্রয় নেওয়াদের অধিকাংশই শিশু; যাদের বয়স দুই থেকে ১০ বছরের মধ্যে।

উত্তরে অ্যাঞ্জেলিনা বলেন, তারা নিশ্চয়ই হতবাক। আমি জানি এই শিশুরা কী ট্রমার ভেতর দিয়ে দিন পার করছে।

এক পর্যায়ে তিনি স্টেশনে লাল টুকটুকে পোশাক পরা এক কন্যাশিশুর সঙ্গে খুনসুটি করেন। এ সময় আনন্দের সঙ্গে হাসছিল শিশু। জোলি স্বেচ্ছাসেবী ও শিশুদের সঙ্গে ছবিও তোলেন।

সম্পর্কিত খবর