মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুল ইসলাম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল, পরিচালকরা এম আমানউল্লাহ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ মোশাররফ হোসেন ও ড. মো. রেজাউল কবির। ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তাপস চন্দ্র পাল ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মতিউল হাসান; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী প্রমুখ।


