শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

বাংলালিংকের জন্য ১২০০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণ ব্যবস্থায় ইবিএল

লিড ব্যাংক হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার সিন্ডিকেট মেয়াদি ঋণ সুবিধার বন্দোবস্ত করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। বাংলালিংক এ ঋণের অর্থ তাদের মূলধনি খরচ মেটাতে, স্পেকট্রাম অধিগ্রহণ এবং ফোরজি নেটওয়ার্কের আধুনিকীকরণে ব্যয় করবে। সিন্ডিকেশন চুক্তিতে অংশ নিয়েছে দেশের প্রথম সারির ১৭টি ব্যাংক। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিন্ডিকেট মেয়াদি ঋণে অংশগ্রহণকারী বাকি ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, হাবিব ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী বলেন, আমাদের ভবিষ্যৎ উন্নতিতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, দেশে ডিজিটাল সমাধানের উন্নয়নে অর্থায়ন ও সহযোগিতায় ইবিএল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নির্দিষ্ট সময় সিন্ডিকেট চুক্তিটি সম্পন্ন করতে সব ঋণদাতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সম্পর্কিত খবর