শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ, দুপুরের পর যানজটের আশঙ্কা

স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ছুটছে হাজার হাজার মানুষ। ফলে গাড়ির চাপ এবং ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে সড়ক-মহাসড়কে।

আজ শনিবার সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি দেখা গেছে। এতে ছয়দানা থেকে তেলিপাড়া এলাকা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

চালক ও যাত্রীরা বলছেন—ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় বাড়তি যানবাহন ও মানুষের উপস্থিতি কয়েকগুণ বেড়েছে মহাসড়কে। তবে, রাস্তায় তেমন যানজট নেই বলে ভোগান্তি কম।

দুপুরের পর বেশির ভাগ কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হবে। এ সময় একযোগে বাড়ি ছুটবেন শ্রমিকেরা। সে ক্ষেত্রে তীব্র যানজটের আশঙ্কা করছে ট্রাফিক বিভাগ।

গাজীপুর মেট্রো ট্রাফিক পুলিশের ডিসি আব্দুল আল মামুন জানান, ঢাকা-ময়মনসিহ মহাসড়কে ঈদযাত্রা উপলক্ষ্যে গাড়ি ও মানুষের চাপ রয়েছে। যানজট এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ছাড়া চাপ সামাল দিতে বিকল্প উপায়ে শাখা সড়ক দিয়ে যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ ট্রাফিক পুলিশ কর্মকর্তা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও স্বাভাবিক রয়েছে গাড়ির গতি। তবে, চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ রয়েছে। যানবাহন সংকটের কথা বলছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ।

সম্পর্কিত খবর