শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

নরফান্ডের কাছে শেয়ার বেচতে বাধা নেই এমটিবির

 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারে বিনিয়োগের জন্য নরফান্ডকে আইনি বিধান থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নরফান্ডকে ১০ শতাংশ শেয়ারের বিপরীতে একক শেয়ারহোল্ডার হিসেবে ১০ শতাংশ ভোটাধিকার দিয়ে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা পরিপালন থেকে অব্যাহতি দিয়েছে।

গত বছর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছিল দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ বা নরফান্ড। কিন্তু ব্যাংক কোম্পানি আইনানুসারে একক শেয়ারহোল্ডারের ভোটাধিকার সব শেয়ারহোল্ডারের সামগ্রিক ভোটাধিকারের ৫ শতাংশের বেশি হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এজন্য ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের কাছে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা থেকে অব্যাহতি চেয়েছিল।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নরফান্ডকে ১০ শতাংশ শেয়ারের বিপরীতে একক শেয়ারহোল্ডার হিসেবে ১০ শতাংশ ভোটাধিকার দিয়ে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা পরিপালন থেকে অব্যাহতি দিয়েছে।

এজন্য ব্যাংকটির সংঘস্মারকের কিছু ধারা পরিবর্তন, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) অনুমোদন ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের মতামত গ্রহণের পাশাপাশি বিএসইসির কাছ থেকে শেয়ার ইস্যুর অনুমোদন নেয় এমটিবি।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ারধারক নরফান্ড কর্তৃক ব্যাংকটির ১০ শতাংশ শেয়ারে বিনিয়োগের বিপরীতে নরফান্ডকে একক শেয়ারহোল্ডার হিসেবে ১০ শতাংশ ভোটাধিকার দেয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৪(১)(চ) ধারার বিধান পরিপালন থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ ১৪(১)(চ) ধারায় বলা হয়েছে, সরকার ব্যতীত অন্য কোনো একক শেয়ারহোল্ডারের ভোটাধিকার সব শেয়ারহোল্ডারের সামগ্রিক ভোটাধিকারের শতকরা ৫ ভাগের বেশি হবে না।
গত বছরের সেপ্টেম্বরে এমটিবিতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেয় নরফান্ড। নরওয়ের সরকারি তহবিল নরফান্ড এমটিবির বিদ্যমান শেয়ারের বাইরে নতুন করে ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার শেয়ার ইস্যু করে ১৭৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮১৮ টাকার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করার কথা জানায়। প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয় ২৭ টাকা ১৯ পয়সা।

সম্পর্কিত খবর