শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে স্কুলের সামনে বোমাবর্ষণ-গুলি

 

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি ও বোমা ছুড়েছে একদল বাইক আরোহী। এটা গতকাল শুক্রবারের ঘটনা। সেদিন পরীক্ষা ছিল ছোট বাচ্চাদের। নির্দিষ্ট সময়েই সকলে এসে দিতে শুরু করেছিল পরীক্ষা। হঠাতই প্রচণ্ড বোমার শব্দ, সেই সঙ্গে গুলি। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ল ছাত্র থেকে অভিভাবকদের মধ্যে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ কোচবিহার স্টেশন লাগোয়া বাইশগুড়ি এলাকায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, বাইক চড়ে একদল লোক স্কুল চলাকালীন জয় শ্রী রাম ধ্বনি দিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি ও বোমা ছোঁড়ে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ার পর বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও দুই রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এফসিআই গুদামের শ্রমিক সংগঠনের দখল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছে। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। যদিও তৃণমূল ও বিজেপি একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে।

এই ঘটনায় সবচেয়ে ক্ষতি হয়েছে কোমলমতি ছাত্রদের। স্কুলের বাইরে বোমা-গুলির শব্দে প্রবল আতঙ্কে ভুগছেন তারা।

এক অভিভাবক বলেন, এভাবে স্কুলের সামনে বোমা-গুলি চললে ছোট-ছোট ছেলেমেয়েদের নিরাপত্তা কোথায়? এরপর কোন সাহসে ওদের স্কুলে পাঠাবো?

সূত্র : এই সময়

সম্পর্কিত খবর