শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

সাহিত্য মঞ্চ সম্মাননা পেলো অঙ্গীকার বন্ধু সংগঠন

সংবাদ বিজ্ঞপ্তি:

একটি সুন্দর সমাজ বির্নিমাণে সারা বাংলাদশের ন্যায় চাঁদপুরেও অসংখ্য সামাজিক সংগঠন নিরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে। কোনো কিছু পাবার আশায় নয়, মানবতার প্রেমে উদ্ভুদ্ধ হয়ে আত্মতৃপ্তি পেতে কাজ করে যাচ্ছে এসকল সংগঠনগুলো।

ইলিশে বাড়ি চাঁদপুরের শিল্প ও সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবছর অঙ্গীকার বন্ধু সংগঠনকে ‘সাহিত্য মঞ্চ সম্মাননা-২০১৯’ দেয়া হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে কবিতাপ্রহর ও আলোচনা সভা অনুষ্ঠানে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সম্মাননা ক্রেস্ট তুলে দেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আশিক বিন রহিমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত কবি ফরিদ কবির, বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, কবি ও চিত্রকর বিধান সাহা ও কবি জব্বার আল নাঈম, অঙ্গীকার বন্ধু সংগঠনের উপদেষ্টা ও প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নুরুন্ননাহার বকুল, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জমান বাবলু, ফরিদগঞ্জ লেখক ফোরামের মহা-পরিচালক নুরুল ইসলাম ফরহাদ, প্রমুখ।

সংগঠনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক নয়ন গোলদার ও আপ্যায়ন সম্পাদক মোঃ বেলাল হোসেন।

এসময় সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ওমর ফারক প্রিন্স, সদস্য সচিব আনিস আরমান সহ সাহিত্য মঞ্চের বিভিন্ন পর্যায়ের সদস্য, সুধী ও সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো জাতীয় পত্রিকা সাম্প্রতিক দেশকাল, দৈনিক চাঁদপুর প্রতিদিন, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ও ফোকাস মোহনা ডট কম।

সম্পর্কিত খবর