শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লভ্যাংশ দেওয়ার নতুন রেকর্ড গড়ল অগ্রণী ইন্স্যুরেন্স

১৬ বছর মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ দেওয়ার রেকর্ড গড়ল পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, সোমবার (২৫ এপ্রিল) কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে দেবে শেয়ারহোল্ডারদের।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ৩৪তম বার্ষিক সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুন। ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ দেওয়ার লক্ষ্যে শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

কোম্পানির তথ্য মতে, পর্ষদ সভায় ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে। করোনার দ্বিতীয় বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। সেখান থেকে ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৯২০টি শেয়ারধারীদের ৪ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩৮০ টাকা দেওয়া হবে। বাকি টাকা কোম্পানি অন্যান্য খাতে ব্যয় করবে।

এর আগের বছর ২০২০ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

২০০৫ সালে তালিকাভুক্তির বছর সর্বোচ্চ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অগ্রণী ইন্স্যুরেন্স। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সা।

 

 

সম্পর্কিত খবর