শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ছেলের নাম প্রকাশ করে মাতৃবন্দনা কাজলের

প্রথম পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও তাঁর স্বামী গৌতম কিচলু। ১৯ এপ্রিল সন্তান প্রসব করেন কাজল।

আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সন্তানের নাম, মাতৃত্ব ও প্রসবের অভিজ্ঞতা বর্ণনা করেছেন দীর্ঘ বার্তা দিয়ে। সেই সঙ্গে একটি দারুণ ছবিও জুড়েছেন এ চিত্রনায়িকা।

ম্যাটারনিটি শুট থেকে একটি স্থিরচিত্র শেয়ার করে কাজল লিখেছেন, ‘আমার শিশু নীলকে এই পৃথিবীতে স্বাগত জানাতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত। আমাদের জন্মগ্রহণ ছিল আনন্দদায়ক, অপ্রতিরোধ্য, দীর্ঘ; তবু সবচেয়ে সেটি সন্তোষজনক অভিজ্ঞতা।’

কাজল যুক্ত করেন, ‘জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে সাদা শ্লেষ্মা ঝিল্লি ও প্ল্যাসেন্টা দিয়ে আবৃত নীলকে আমার বুকে ধরে রাখা অবর্ণনীয় অনুভূতির প্রচেষ্টা মাত্র! সেই একটি মুহূর্ত আমাকে ভালোবাসার গভীরতম সম্ভাবনা বুঝতে সাহায্য করেছে। আমাকে কৃতজ্ঞতায় ভরিয়েছে। শরীরের বাইরে হৃদয়ের দায়িত্ব উপলব্ধি করিয়েছে, যা শাশ্বত।’

কাজল তাঁর সন্তানের জন্য উদ্বেগ আর বিনিদ্র রাত্রির কথাও প্রকাশ্যে এনেছেন।

২০২০ সালের ৩০ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল।

কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি। তাঁর বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত খবর