শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

রাজধানীতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে কোনাপাড়া আড়াবাড়ি বটতলার একটি ৪তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা।

জানা যায়, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়। এসময় তারা তিন জন দৌঁড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা।

খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তার একটি মুদি দোকান রয়েছে। তাদের গ্রামের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। ভগ্নীপতি আব্দুল করিমের বাড়িও পাশাপাশি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ এবং তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা আক্তার ও তার মেয়ে ফাতেমাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

সম্পর্কিত খবর