শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

বর ‘কালো’ তাই মালা বদলের সময় ঠাসিয়ে চড় কনের

মানুষের শরীরের রং সাদা-কালো নিয়ে বিভেদ দীর্ঘ দিনের। যদিও এই সমস্যা অনেকটা কমে এসেছে। তবে কিছু মানুষের মনে এর প্রবলতা এখনও প্রখর। যারই প্রমাণ দিচ্ছে ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরের বিয়েবাড়িতে ঘটে যাওয়া এক ঘটনা।

কী ঘটেছিলো সেখানে?

বিয়ের আসরে হবু স্বামীর গায়ের রং দেখে পছন্দ না হওয়ায় মালাবদলের পর স্বামীর মুখ দেখা মাত্রই ঠাসিয়ে চড় মেরে দিলেন কনে! খবরটি শুনে বেশ অবাক হচ্ছেন? কিন্তু ঘটনা সত্য। উত্তরপ্রদেশের হামিরপুরের বিয়ে বাড়িতে এমনই কাণ্ড ঘটেছে সকলের সামনে। সেই ভিডিও সামনে আসতেই নিমেষে তা ভাইরাল হয়।

হামিরপুরের সেই বিয়ে বাড়িতে ভালোই হৈ চৈ চলছিল। বিয়ের প্রথম ভাগে সন্ধ্যাটা বেশ আনন্দেই কাটছিল সবার। সুন্দর করে সাজানো আসরে অতিথিদের ভিড়ও ছিল। এর মধ্যেই হাজির করা হয় বর-কনেকে। বরের সাজপোশাকও বেশ রাজকীয়। কনের পরনে লাল লেহঙ্গা, মাথায় ভারী ওড়না, শরীরে সোনার গয়না। এবার মালাবদলের পালা। বর তো দিব্যি মালা দিলেন কনের গলায়। কিন্তু কনে মালাবদল করতে গিয়ে থমকে গেলেন! পরে যা ঘটার তাই ঘটলো। কনে বরকে কষিয়ে দিলেন দুই থাপ্পড়! আর ছুটে বেরিয়ে গেলেন বিয়ের আসর থেকে।

অতিথিদের কয়েকজন অতি-উৎসাহে বিয়ের ভিডিও করছিলেন। আচমকাই ফ্রেমে এ সংঘর্ষ! ফ্রেমবন্দি হয়ে রইল সেই দৃশ্যও। আর মুহূর্তের মধ্যে তা ভাইরাল। ঘটনা দেখে স্তম্ভিত নেটিজেনরা। বরের গাত্রবর্ণের জন্য বিয়ের আসরে কনের এই আচরণে স্বভাবতই ক্ষুব্ধ তারা। সকলের টাইমলাইনে ছড়িয়ে পড়ছে বিয়ের মণ্ডপে বরকে কনের চড় মারার ভিডিওটি। সেইসঙ্গে চলছে তুমুল সমালোচনা।

বর স্রেফ কালো হওয়ায় কনে মালা বদল করতে গিয়ে বরকে ঠাসিয়ে এ থাপ্পড় কষান। যদিও পরে বিবাদ গড়ায় থানা পর্যন্ত। পুলিশ এসে দুই পক্ষের উত্তেজনা থামিয়ে আবারও বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন।

 

সম্পর্কিত খবর