শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

জাকাত ফান্ডকে শক্তিশালী করলে দারিদ্র্য বিমোচন সহজ হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, জাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। জাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনসহ জাকাত ফান্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে জাকাত ফান্ড কার্যক্রম অধিকতর শক্তিশালী হবে।

বুধবার সকাল ১০টায় বায়তুল মোকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত সরকারি জাকাত ফান্ডে জাকাত উত্তোলনে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, কোনো ধর্মই মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করে না। দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে অনেক গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সবার আগে আমাদের মানুষকে ভালোবাসতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুশফিকুর রহমান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

সম্পর্কিত খবর