শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

শেয়ারের দাম কমার সীমা বেড়ে ৫ শতাংশ

পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে ২ শতাংশের সার্কিট ব্রেকারের নিয়ম পরিবর্তন করে শেয়ারের দাম কমার সীমা সর্বোচ্চ ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ১০০ টাকার একটি শেয়ার সর্বোচ্চ ৫ টাকা কমে ৯৫ টাকায় কেনা-বেচা করা যাবে। এর আগে ১০০ টাকা শেয়ার সর্বোচ্চ ২ টাকা কমে ৯৮ টাকায় কেনা-বেচা করা যেত।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন। যা বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সার্কিট ব্রেকারের আগের সীমা ১০ শতাংশই বহাল থাকছে।

এর আগে গত ৮ মার্চ সার্কিট ব্রেকারে নতুন নিয়ম অনুযায়ী চালু করে। এতে বলা হয়েছিল শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ।

সম্পর্কিত খবর