শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

৫ই মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, ইডেনের শিক্ষার্থীরাও আন্দোলনে

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আগামী ৫ই মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ দুপুরে এ নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

ওদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মাঠে নেমেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা স্লোগান দিচ্ছেন আমার ভাইয়ের উপর গুলি কেন প্রশাসন জবাব চাই, জবাব চাই।

এর আগে গতকাল মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খাওয়া নিয়ে দোকান কর্মচারীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। যেটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। পরে তারা কলেজ গিয়ে দলবল নিয়ে আসে হামলার উদ্দেশ্যে।
তবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, বিনা কারণে তাদের দুই শিক্ষার্থীর উপর নিউমার্কেটের দোকান কর্মচারীরা হামলা চালায়।

এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে এলে বাধে সংঘর্ষ। রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় চলে ভোররাত পর্যন্ত।

সম্পর্কিত খবর