শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

নবজাতক ছেলেকে হারালেন রোনালদো

নবজাতক ছেলেকে হারালেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার দিবাগত রাতে রোনালদো নিজেই তার ভেরিফাইড ইন্সটাগ্রামের একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।

ইনস্টাগ্রাম বিবৃতিতে রোনালদো লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। সন্তানহারা বাবা-মা মাত্রই এ ব্যথা অনুধাবন করতে পারবেন। তবে এরপরই বার্তায় আরও বলা হয়েছে, সদ্য ভূমিষ্ট মেয়ে শিশুটি আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে। চিকিৎসক ও নার্সসহ সবাইকে ধন্যবাদ। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে।

ভূমিষ্ট হওয়ার আগেই মারা যাওয়া ছেলে শিশুকে নিয়ে রোনালদো-জর্জিনা বলেন, আমাদের ছেলে, তুমি আমাদের দেবতা। আমরা সবসময় তোমাকে ভালোবাসি।

রোনালদোর বড় সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়। সেখান থেকে তাকে মাদ্রিদে নিয়ে আসা হয়। তার মায়ের পরিচয় কখনো জানা যায়নি। ২০১৭ সালে সারোগেট পদ্ধতিতে যমজ সন্তান এভা ও মাতেওর বাবা হন। ২০১৭ সালের ১২ নভেম্বর জর্জিনার কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আলাইনা।

নতুন করে যমজ জোড়া সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায় ছিল। তবে এখন পর্যন্ত বেঁচে আছে কন্যা শিশুটি। এ নিয়ে ৩৭ বছর বয়সী রোনালদোর ঘরে এখন পাঁচ সন্তান।

সম্পর্কিত খবর