শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

শাহবাজের মন্ত্রিসভার শপথ আজ

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ। নতুন এ মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার।

কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য ডনের।

প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রিদের শপথ পড়াতে পারবেন না জানানোর পর সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ানোর সিদ্ধান্ত হয়।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর জানানো হয়, প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ শাহ বলেছেন, নতুন মন্ত্রিসভায় ১৪ মন্ত্রী পাচ্ছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ১১, জমিয়েত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিকরা সাত মন্ত্রী পাচ্ছেন।

পিএমএল-এন নেতা শাহজেব খানজাদা বলেছেন, মঙ্গলবার নতুন মন্ত্রিসভায় পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সম্পর্কিত খবর