শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

পুঁজিবাজারে বিনিয়োগে বিশেষ তহবিল গঠন করবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজার স্থিতিশীলতায় ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩১৭তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে ব্যাংকের এমডি সেলিম আর এফ হুসাইন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে ব্র্যাক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন ও শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বলা হয়।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুসারে, এককভাবে একটি ব্যাংক তার ইকুইটির ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। এছাড়া সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমেও বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি পুঁজিবাজার স্থিতিশীলতায় ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিটি তফসিলি ব্যাংককে সর্বোচ্চ ২০০ কোটি টাকার তহবিল গঠনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। এ বিনিয়োগকে পুঁজিবাজার বিনিয়োগসীমার আওতার বাইরে রাখারও ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে বিনিয়োগসীমার মধ্যে থেকেও অনেক ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া কিছু ব্যাংক বিনিয়োগসীমার সামান্য পরিমাণ পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।

সম্পর্কিত খবর