শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

মালয়েশিয়ায় এক বছরের সর্বনিম্নে পাম অয়েলের মজুদ

গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমে এক বছরের সর্বনিম্নে নেমেছে। এ নিয়ে টানা পাঁচ মাসের মতো মজুদ কমল। মূলত প্রত্যাশার চেয়ে বেশি মাত্রায় রফতানি বৃদ্ধি এবং আমদানি কমে যাওয়ার কারণে মজুদ নিম্নমুখী হয়ে পড়ে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)।

এমপিওবির দেয়া তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটিতে গত মাসে পণ্যটির মজুদ ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৭০ হাজার টনে। ২০২১ সালের মার্চের এর এটিই সর্বনিম্ন মজুদ।

সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভারকা বলেন, সর্বোপরি চাহিদা সরবরাহের তুলনায় তিন গুণ বেশি গতিতে বেড়েছে, যা মজুদ কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে।

এদিকে গত বছরের অক্টোবরের পর গত মাসে প্রথম অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন বাড়ে। অনুকূল আবহাওয়া এতে সহায়তা করেছে। উৎপাদন প্রত্যাশাকে ছাড়িয়ে ২৪ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ১০ হাজার টনে।

অন্যদিকে রফতানি ১৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১২ লাখ ৭০ হাজার টনে উন্নীত হয়েছে, যা তিন মাসের সর্বোচ্চ। মূলত ক্রেতারা ইউক্রেন থেকে সূর্যমুখী তেল কিনতে না পারায় মালয়েশিয়ান পাম অয়েলের দিকে ঝুঁকেছে। এ কারণে পণ্যটির ব্যাপক চাহিদা তৈরি হয়। দেশটির পাম অয়েল আমদানি ৪৩ শতাংশ কমেছে। মার্চে আমদানির পরিমাণ দাঁড়ায় ৮৪ হাজার ৮৭১ টনে।

সম্পর্কিত খবর