শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

সীমান্তে ‘স্থলমাইন’ বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় ‘স্থলমাইন’ বিস্ফোরণে হামিদ হোসেন (৩২) ওরফে বদি আলম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তে স্থলমাইন পুঁতে রেখেছে। এ স্থলমাইন বিস্ফোরণে তার শিবিরের এক যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

উখিয়া কুতুপালং ক্যাম্প ওয়েস্ট-১ এর হেড মাঝি মোহাম্মদ রফিক বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক-জি-৪ এর আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘুমধুম এলাকার ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন-একই ক্যাম্পের হাবিব উল্লাহ ও জুয়েল হক।

 

রোহিঙ্গারা জানায়, সন্ধ্যায় ওই এলাকায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে লুঙ্গি-গেঞ্জি ছিল। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (পরির্দশক) কানন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি শুনেছি, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

 

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আরও দু’জন আহত হন। তার মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

 

তিনি বলেন, তবে ঘটনাটি সে দেশের ভেতরে ঘটেছে। ধারণা করা হচ্ছে হয়তো তারা সেদেশ থেকে এপারে আসার চেষ্টা করছিলেন। আবার এমনও হতে পারে তারা মাদক ব্যবসায়ী। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর