শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গ্রেপ্তারের পর ধর্ষণের ভিডিও মিলল মোবাইলে!

দিনাজপুরের ফুলবাড়ীতে এক কিশোরীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের সহযোগিতায় গতকাল শনিবার মধ্যরাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন শিবনগর ইউনিয়নের মো. আসিফ (১৯), মো. সাগর ইসলাম (২২) ও পৌর এলাকার মো. সোহাগ (২১)। আজ রোববার দুপুরে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টায় বাসুদেবপুর গ্রামের একটি স্কুলের পাশে নির্জন স্থানে কৌশলে ডেকে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তারই সহপাঠী সাগর ও সোহাগ। পরে ভিডিওর বিষয়ে কাউকে বললে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ও হত্যার হুমকি দেয় ওই কিশোরীকে।

এদিকে, দীর্ঘক্ষণ পর গ্রামের এক বাড়িতে মেয়েকে খুঁজে পায় ওই কিশোরীর বাবা। মেয়ের মুখে সব শুনে শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নুরু ইসলামকে বিষয়টি জানায় তার পরিবার। এ সময় ইউপি সদস্য গ্রামের লোকজন নিয়ে কৌশলে ওই তরুণদের আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ইউপি সদস্য নুর ইসলাম নুরু বলেন, পরিবারের কাছে সব ঘটনা শুনে কৌশলে তাদের আটক করা হয়। পরে তারা মোবাইলে ভিডিও ধারণ ও ধর্ষণের কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে চিকিৎসার ব্যবস্থা করে। আটক তরুণদের কাছ থেকে ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত খবর