চা খেতে বের হওয়া তাহেরের লাশ পড়েছিল আখক্ষেতে

ভোলার দৌলতখানে আখক্ষেত থেকে আবু তাহের (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলিম পাটোয়ারী বাড়ির পাশের একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাদেক হোসেনের ছেলে আবু তাহের।

স্বজনরা জানায়, আবু তাহের দীর্ঘদিন ধরে হাঁপানি-অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাজারে চা খেতে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে আখক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন খাঁন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

সম্পর্কিত খবর