শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

বাংলাদেশ ভালো আছে, এটা পাকিস্তানপ্রেমীদের পছন্দ হয় না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। পাকিস্তানপ্রেমীরা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না যে বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

বিএনপির উদ্দেশে আনিসুল হক বলেন, ‘আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার, আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাতেন। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে, তারা দেশের জাতীয় পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে, বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি হাতে নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরতো, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। যদি দুই মিলিয়ন ডলার দিত, তাহলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এই টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরা হতো। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।’

সম্পর্কিত খবর