সাড়ে ২২% লভ্যাংশ দেবে প্রিমিয়ার ব্যাংক
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৪৪ পয়সা।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় অনুমোদনের জন্য ১৭ মে বেলা ১১টায় ব্যাংকটির এজিএম আহ্বান করা হয়েছে।



